পাগলকে খুঁজতে ফায়ার সার্ভিসে ফোন! পাওয়া গেল গাছের ডালে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাগলকে খুঁজতে ফায়ার সার্ভিসে ফোন! পাওয়া গেল গাছের ডালে

পাগলকে খুঁজতে ফায়ার সার্ভিসে ফোন! পাওয়া গেল গাছের ডালে

রাত থেকে পাগলকে খুঁজতে ফায়ার সার্ভিসে ফোন! পাওয়া গেল গাছের ডালে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রীতিমতো এলাহীকাণ্ড! বৃহস্পতিবার রাত থেকে বাড়ির মানসিক বিকারগ্রস্ত প্রবীণ সদস্য সোহবার আলীকে (৬১) খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকাল ৯টায় তাঁর পরিবারের সদস্য আজাহার আলী মাস্টার কাজিপুর ফায়ার সার্ভিসে ফোন করে বিষয়টি জানিয়ে সহায়তা চান। সঙ্গে সঙ্গে কাজিপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরিদ উদ্দিন চলে যান ঘটনাস্থল উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে। সেখানে হাজির হন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান ও স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু। গ্রামের উৎসুক জনগণও ভিড় করেন।

 

 

এসময় ফায়ার সার্ভিসের ইনচার্জকে ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাদের নিখোঁজ সদস্যটি বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে। আধাঘণ্টা ধরে পুকুরে তল্লাশি করেন ফায়ার সার্ভিস সদস্যরা। তবে পুকুরে খুঁজে পাওয়া যায়নি সোহরাব আলীকে।

 

 

এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের ছোপঝাঁড়ে খোঁজাখুঁজি শুরু করে। দেড় ঘণ্টা খোঁজার পরে বাড়ির পাশের জঙ্গলের মধ্যে এক গাছের ডালে পাওয়া গেলো নিখোঁজ সোহরাব আলীকে। পরে সেখান থেকে তাকে নামিয়ে আনা হয়। সারারাতের বৃষ্টি আর মশার কামড়ে তার শরীর ফুলে গেছে। পরে পরিবারের নিকট তাঁকে হস্তান্তর করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD