প্রতিপক্ষের হামলায় নামে এক বৃদ্ধ নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রতিপক্ষের হামলায় নামে এক বৃদ্ধ নিহত

প্রতিপক্ষের হামলায় নামে এক বৃদ্ধ নিহত

প্রতিপক্ষের হামলায় নামে এক বৃদ্ধ নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুষ্টিয়ার দৌলতপুরে শিশুদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশের মধ্যে প্রতিপক্ষের হামলায় সরোমালি নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সরো মালি দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউপির আংদিয়া এলাকার হিরু মালির ছেলে।

 

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার(৭ জুলাই) দুপুরে ৬-৭ বছরের বাচ্চাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। পরে সেটা বড়দের জানালে তারা স্থানীয় মণ্ডল ও মাতুব্বদের নিয়ে সালিশ-বৈঠক বসে।

 

 

বুধবার(৮ জুলাই) সন্ধ্যায় সালিশ-বৈঠক চলাকালীন সময়ে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় প্রতিপক্ষ হামিদসহ বেশ কয়েকজন সরোমালিকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

 

 

দৌলতপুর থানার ওসি(তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD