ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের বড় ভাই আর নেই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের বড় ভাই আর নেই

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের বড় ভাই আর নেই

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের বড় ভাই আর নেই




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বড় ভাই ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গতকাল সোমবার দিবাগত রাত একটায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

 

 

প্রকৌশলী শফিকুল ইসলাম ১৯৩৮ সালের ২৯ ডিসেম্বর কুমিল্লার তিতাস উপজেলার লালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে সাবেক আহছান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৫ সালে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল সমিতির ফেলো সদস্য।

 

 

 

স্নাতক পাসের পর কিছুদিন শফিকুল ইসলাম সরকারি চাকরি করেন। ১৯৬৫ সালে তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। দীর্ঘদিন তিনি এ প্রকল্পে প্রকৌশল পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং দেশের বৃহত্তম নির্মাণসমূহে পরামর্শক হিসেবে কাজ করেছেন।

 

 

১৯৮৬ সালে মেয়র আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে পোশাকশিল্প প্রতিষ্ঠা করেন মো. শফিকুল ইসলাম। বর্তমানে ইসলাম গার্মেন্টস লিমিটেড অ্যান্ড গ্রুপ দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। অনেকবার এই প্রতিষ্ঠান সেরা রফতানিকারক হিসাবে দেশ-বিদেশে রফতানি ট্রফি অর্জন করেছে। আজ মঙ্গলবার বাদ জোহর বারিধারা ৮ নম্বর সড়কের বায়তুল আতিক মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD