১৩ যাত্রী নিয়ে নদীতে নৌকাডুবি,নিখোঁজ ৪ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১৩ যাত্রী নিয়ে নদীতে নৌকাডুবি,নিখোঁজ ৪

১৩ যাত্রী নিয়ে নদীতে নৌকাডুবি,নিখোঁজ ৪

১৩ যাত্রী নিয়ে নদীতে নৌকাডুবি,নিখোঁজ ৪
ছবি: সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পাবনায় পদ্মা নদীতে ১৩ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলার চরসাদিপুর ইউপির চর ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পদ্মা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ চারজনসহ ১৩ যাত্রী কুষ্টিয়ার ভেড়ামারা থেকে পাবনা সদরের পদ্মার চরে উলু ঘাস কাটতে যাচ্ছিলেন। নিখোঁজরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জামালপুর গ্রামের জুয়েল, জাকির, শরিফুল ও জুবায়ের।

 

 

জীবন ফিরে পাওয়া কৃষক মনসুর আলী জানান, গোখাদ্য উলুঘাস (কাশবন) কাটার জন্য জামালপুর গ্রামের ১৩ জন কৃষক পদ্মার চরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে চর ঘোষপুর থেকে একটি নৌকায় করে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। মাঝপথে যাওয়ার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। মাঝিসহ তারা নয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি চারজন তীরে উঠতে পারেননি। তাদের ভাগ্যে কি ঘটেছে তারা বলতে পারছেন না।

 

 

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক নৌকায় ওঠায় তা নদীর স্রোতে উল্টে যায়। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস পাবনার টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেছে।

 

 

সহকারী পরিচালক সাইফুজ্জামান আরো জানান, দুপুর ১২টায় রাজশাহী থেকে ডুবুরিদল রওনা দিয়েছে। ডুবুরি দল এসে পৌঁছানোর পর উদ্ধার অভিযান আবার শুরু হবে। এদিকে নদী তীরে নিখোঁজদের স্বজন ও উৎসুক জনতা ভিড় করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD