পটুয়াখালীতে ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




পটুয়াখালীতে ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত

পটুয়াখালীতে ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত একদিনে শনাক্ত ৮২ মৃত্যু ৪




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে একদিনে ৫১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৮ জন। এছাড়া করোনায় ইতোমধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের।

 

 

রোববার (৫ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সদরে ২৬ জন, গলাচিপায় ১০ জন, মির্জাগঞ্জে ৬ জন, কলাপাড়ায় ৫ জন ও বাউফলের ৪ জন রয়েছে। মোট আক্রান্তদের মধ্যে আইসোলেশনে ২৫ জন ও হোম আইসোলেশন ৩৫৩ জন রয়েছে। এছাড়া সুস্থ হয়ে মোট ১২৮ জন বাড়ি ফিরেছে।

 

 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, বিভিন্ন সময় বিভিন্ন উপজেলায় আক্রান্ত হয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে সদরে ৯ জন, বাউফলে ৮ জন, গলাচিপায় ৮ জন, দুমকিতে ৪ জন ও কলাপাড়ায় ১ জনের মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD