সংবাদ শিরোনাম:

বরিশালে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:16:52 pm, Sunday, 5 July 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ফাইল ছবি

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জের গোপালপুরের গোসল করতে গিয়ে নিঁখোজ দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। সোমবার (০৫ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাদের বাকেরগঞ্জ উপজেলার গোপালপুরের রাঙ্গামাটিয়া নদী সংলগ্ন একটি খালের ত্রি-মোহনা থেকে ওই মৃতদেহদুটি উদ্ধার করা হয়। মৃতরা হলো ওই এলাকার সোহেল পালোয়ানের ছেলে শাকিম (৭) ও মামুন পালোয়ানের ছেলে জোবায়ের (৪)। এরা সম্পর্কে একে অপরের আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, উভয় শিশু দুপুর ২টার দিকে তাদের দাদার সাথে গোসলের জন্য ঘর থেকে বের হয়। তাদের খালের পাশে রেখে দাদা ছাগলকে খাবার দিতে যায়। ফিরে এসে তাদের দেখতে না পেয়ে সন্ধান চালাতে শুরু করে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।

বরিশাল সদর নৌ ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ডুবরি গোলাম রাব্বি, জালাল উদ্দিন ও আবদুল্লাহকে নিয়ে তিনি ঘটনাস্থলে পৌছান। তারা বিকাল ৪টায় উদ্ধার অভিযান শুরু করেন এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 11:16:52 pm, Sunday, 5 July 2020