সংবাদ শিরোনাম:

এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:18:52 pm, Sunday, 5 July 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফরিদপুরের ভাঙ্গায় টিভি দেখা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ফারজানা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার পুর্ব শদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা চুমুরদী ইউনিয়নের পুর্ব শদরদী গ্রামের খন্দকার মোখলেছুর রহমানের মেয়ে ও পুর্ব শদরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ফারজানা ও তার ভাই তারেক একসঙ্গে টিভি দেখছিল। এ সময় টিভি দেখাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে এ নিয়ে তাদের মা দুইজনের সঙ্গেই রাগারাগি করেন। একপর্যায়ে ফারজানা অভিমান করে তার শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রকাশের সময় : 04:18:52 pm, Sunday, 5 July 2020