এসবিপিকে’র স্বাস্থ্য সুরক্ষার পোষাক ও উপকরণ প্রদান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এসবিপিকে’র স্বাস্থ্য সুরক্ষার পোষাক ও উপকরণ প্রদান

এসবিপিকে’র স্বাস্থ্য সুরক্ষার পোষাক ও উপকরণ প্রদান




আগৈলঝাড়া প্রতিনিধি॥ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া হিন্দু সম্রদায়ের লোকজনের অন্তোষ্টিক্রিয়া ও মুসলিম সম্প্রদায়ের দাফনের কাজে আগৈলঝাড়ায় নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার পোষাক ও উপকরণ প্রদান করেছেন শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র বা এসবিপিকে নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

 

 

রবিবার সকালে উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয়ে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠনের কর্নধর বাগধা গ্রামের বিএমএ রফিকের প্রদান করা স্বাস্থ্য সুরক্ষার পোষাক (পিপিই) ও অন্যান্য আনুসাঙ্গিক উপকরণ দলীয় কার্যালয়ে পৌছে দেন।

 

 

পরে দাফন ও অন্তোষ্টিক্রিয়ায় কাজ করা সংশ্লিষ্ঠ ২৮জন কর্মীদের হাতে স্বাস্থ্য সুরক্ষা পোষাক তুলে দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

 

 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আওয়ামী লীগ নেতা অমিও চৌধুরী, উজ্জল লাহেড়ী, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ দলীয় নেতৃবৃন্দ। এসময় বাগধা ইউপি চেয়ারম্যান স্প্রে মেশিন প্রদান করে প্রয়োজনে আরও স্বাস্থ্য সুরক্ষার পোষাক প্রদানের আশ্বাষ প্রদান করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD