বিচার দাবিতে শেবাচিমের ইন্টার্নদের আল্টিমেটাম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিচার দাবিতে শেবাচিমের ইন্টার্নদের আল্টিমেটাম

বিচার দাবিতে শেবাচিমের ইন্টার্নদের আল্টিমেটাম

বিচার দাবিতে শেবাচিমের ইন্টার্নদের আল্টিমেটাম




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী ও ইন্টার্ন চি‌কিৎসকদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে বিরোধ তুঙ্গে উঠেছে। ইন্টার্ন চি‌কিৎসকরা চতুর্থ শ্রেনীর দুই কর্মচারীর বিচার আগামী ৭২ ঘন্টার ম‌ধ্যে না করলে কর্ম‌বিরতীর হুমকী দিয়েছে। অপর‌দিকে দুই অ‌ফিস সহায়‌ককে ইন্টার্ন চি‌কিৎসক কর্তৃক মারধ‌রের ঘটনার দ্রুত বিচার না করা হলে আ‌ন্দোল‌নের হুম‌কি দিয়ে‌ছে চতুর্থ শ্রেনীর কর্মচারীরা।

শনিবার (০৪ জুলাই) বেলা সা‌ড়ে ১১টায় হাসপাতাল প‌রিচাল‌কের কার্যালয়ে যান ইন্টার্ন চি‌কিৎসকরা। তারা হাসপাতালের দুই অ‌ফিস সহায়কের বিচার দাবী ক‌রেন। ৭২ ঘন্টার ম‌ধ্যে যথাযথ বিচার না পেলে কর্ম‌বিরতিতে যাওয়ার মতো কঠোর কর্মসূচী দেয়ার হুম‌কি দিয়েছেন তারা। অপরদিকে হাসপাতা‌লের চতুর্থ শ্রেনীর কর্মচারী কল্যান সমি‌তির পক্ষ থে‌কে তাদের দুই অ‌ফিস সহাক‌কে ইন্টার্ন চি‌কিৎসক কর্তৃক মারধ‌রের ঘটনার বিচার দাবীতে প‌রিচালকের কাছে লি‌খিত আবেদন করা হয়েছে।

শ্রমিক নেতৃবৃন্দ জানান, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারাও আন্দোলনের হুমকি দিয়েছেন। এব্যাপারে হাসপাতালের প‌রিচালক ডাঃ বাকির হোসেন বলেন, ঘটনার তদন্তে হাসপাতালের উপ-প‌রিচালক ডাঃ জ‌সিম উ‌দ্দিন হাওলাদারকে সভাপ‌তি করে তিন সদস্যের এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। সাত কর্ম‌দিবসের মধ্যে তদন্ত শেষে প্র‌তিবেদন দিতে বলা হয়েছে। এই প্র‌তিবেদন অনুসারে নেয়া হবে যথাযথ ব্যবস্থা।

উ‌ল্লেখ্য, গত ২৮ জুন মধ্যরাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে চি‌কিৎসাধীন এক নারী ইন্টার্ন চি‌কিৎসককে দুই অ‌ফিস সহায়ক কর্তৃক উত্যাক্ত করার অ‌ভিযোগ ও‌ঠে। এঘটনা অন্যান্য ইন্টার্ন চি‌কিৎসকরা জনা‌লে ওই দুই অ‌ফিস সহায়ক দিদারুল ইসলাম ও নুরুল ইসলামকে ছাত্রাবাসে নি‌য়ে মারধর করা হয় বলে পাল্টা অভিযোগ ও‌ঠে। এই ঘটনায় গক বৃহস্প‌তিবার থে‌কে প‌রিচাল‌কের কা‌ছে পরস্পর‌কে দায়ী ক‌রে বিচার জা‌নি‌য়ে আস‌ছে উভয়পক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD