সংবাদ শিরোনাম:

বাকেরগঞ্জে মাছ ধরা ‘চাঁই’ বিক্রি করতে এসে পিতা-পুত্র খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:53:35 pm, Saturday, 4 July 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ ব‌রিশা‌লের বাকেরগঞ্জে মাছ ধরা ‘চাঁই’ বিক্রি করতে এসে পিতা-পুত্র খুন হয়েছে। আজ শ‌নিবার বেলা ১১টার পিতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপ‌জেলার কবাই ইউনিয়নের চর লক্ষিপাশা পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দি‌কে পান্ডব নদীর তীর থে‌কে ছে‌লের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদশর্ক (তদন্ত) নকীব আকরাম জানান, নিহ‌তেরা হ‌লেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দীন (৫৫) ও তার ছেলে ইয়াসিন (২০)।

জানা যায়, হেলাল উদ্দীন এবং তার ছেলে ইয়াসিন ‘মায়ের পরশ’নামক ট্রলার নিয়ে চাঁই বিক্রি করতে উপজেলার শিয়ালঘুনি বাজারে আসেন। চাঁই বিক্রি শেষে ফেরার পথে পান্ডব নদীর মধ্যে তারা খুন হয়।

চাঁই বিক্রি করতে আসা নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ পিস চাই বিক্রি করে। ওই বিক্রিকৃত চাঁই পৌঁছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোঁজ-খবর পাইনি। পরে শুনি তাদের লাশ নদীতে পাওয়া গেছে। নিহতদের ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ জানান, মনে হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে লোকালয় থেকে দূরে নির্জন জায়গায় ফেলে রাখা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাকেরগঞ্জে মাছ ধরা ‘চাঁই’ বিক্রি করতে এসে পিতা-পুত্র খুন

প্রকাশের সময় : 03:53:35 pm, Saturday, 4 July 2020