আগৈলঝাড়া বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়া বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

আগৈলঝাড়া বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

আগৈলঝাড়া বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই




আগৈলঝাড়া প্রতিনিধি।। করোনা মোকাবেলায় বরিশাল জেলার আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি না মানার তীব্র প্রতিযোগীতা দেখা যাচ্ছে সর্বত্র।

অনেকেই অভিযোগ করেছেন, উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে প্রশাসনের মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা না হওয়ায় গ্রামের হাটবাজার থেকে শুরু করে শহরের হাট-বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কারো মধ্যেই। স্বাস্থ্য সুরক্ষা পোষাক ও উপকরণ ব্যবহারের ক্ষেত্রে বেশির ভাগ মানুষই উদাসিন। হাটবাজার ও রাস্তায় চলাচলকারী অধিকাংশকে মাস্ক ব্যববহার করতে দেখা যায় না।

প্রশাসনের পক্ষ থেকে শুরুতে জনসচেতনামুল প্রচার-প্রচারনা চালানো হলেও গত মে মাস থেকে সচেতনতামুলক প্রচার প্রচারণা স্থিমিত হয়ে পরে। ফলে স্বাস্থ্যবিধি না মেনে পূর্বের মতো বসছে সকল সাপ্তাহিক হাট-বাজার। এতে আগৈলঝাড়ায় করোনা ছড়িয়ে পড়ার আতংক বেড়েই চলেছে।

জানা গেছে, এ পর্যন্ত আগৈলঝাড়ায় ৩’শ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে ১৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। করোনা শুরুর পরে লকডাউনের প্রথমে চায়ের দোকানগুলোতে বসে চা খাওয়ার ব্যবস্থা অপসারন করা হলেও বর্তমানে ফিরে এসেছে লকডাউনের আগের অবস্থা। অকারনেই হাট-বাজার, সড়ক, দোকানে সাধারণ লোকজন ঘুরে বেড়ালেও প্রশাসনিক কোন তৎপরতা না থাকায় প্রতিদিন তা বেড়ে চলায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে উপজেলার বাসিন্দারা। সরকার সাধারণ ছুটির পর জীবন-জীবিকার তাগিদে সীমিত পরিসরে সরকার সবকিছু খুলে দেওয়ার পর থেকে স্বাস্থ্যবিধি না মানার যেন প্রতিযোগীতায় নেমেছে লোকজন।

উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন বলেন, উপজেলায় এ পর্যন্ত ৩’শ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যার মধ্যে ১৬ জনের দেহে করোনা পজেটিভ এসেছে। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা না হলে ভবিষ্যতে ভয়াবহ আকারে উপজেলায় করোনা সংক্রমন ছড়িয়ে পরতে পারে। উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে বাজার মনিটরিং করা হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, বর্তমানে উপজেলার কোথাও স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনিকভাবে যতটুকু তৎপরতা দরকার তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD