এমপিকে নিয়ে কটূক্তি,ছাত্রলীগ নেতা কারাগারে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এমপিকে নিয়ে কটূক্তি,ছাত্রলীগ নেতা কারাগারে

এমপিকে নিয়ে কটূক্তি,ছাত্রলীগ নেতা কারাগারে

এমপিকে নিয়ে কটূক্তি,ছাত্রলীগ নেতা কারাগারে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।

ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে মামলাটি করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুস সালাম জানান, জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খান তার ফেসবুক পেজে স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নারী কেলেংকারি, ভূমিদস্যু আখ্যায়িত করে স্ট্যাটাস দেয়। এতে ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে হামজা খানসহ তিনজনকে আসামি করে গত ১৩ জুন তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহর থেকে হামজা খানকে গ্রেপ্তার করা হয় এবং বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল বলেন, হামজা খান যে অপরাধ করেছেন তার দায় সংগঠন কখনও নেবে না। সংসদ সদস্য নাঈমুর রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার কারণে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে শোকজ করা হয়েছিল। কিন্তু তিনি ওই শোকজের কোনও জবাব দেননি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এরপর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD