শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ ৪জনের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ ৪জনের মৃত্যু

শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ ৪জনের মৃত্যু

শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ ৪জনের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ ৪জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

 

 

পরিচালক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মারা যান ৬০ বছরের বৃদ্ধ বিমল। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা মৃত রাম চরনের ছেলে। মারা যাওয়ার কিছু পূর্বে তাকে ভর্তি করা হয়েছিল।

 

 

সন্ধ্যা ৭টা ১৫মিনিটে মারা যান ৭০ বছরের বৃদ্ধ জিতেন্দ্রনাথ বিশ্বাস। তিনি পিরোজপুরের ভান্ডারিয়ার গাজিপুরের মৃত হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। করোনা উপসর্গ নিয়ে তাকে বৃহস্পতিবার সকালে ভর্তি করা হয়।

 

 

সন্ধ্যা ৬টা ১৫মিনিটে মারা যান ৫৫ বছরের বয়সী নারী সালেহা বেগম। করোনা উপসর্গ নিয়ে তাকে বৃহস্পতিবার বিকেল প্রায় ৪ টার দিকে ভর্তি করে তার স্বজনরা। সালেহা বেগম পটুয়াখালী সদরের টাউন কালিকাপুড়ের বাসিন্দা মোশারেফ হোসেনের স্ত্রী।

 

 

একই দিন সকাল ৯টায় মারা যান ৫০ বছরের আবুল কালাম আজাদ। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইছলাদী এলাকার আব্দুল শফিজের ছেলে। ১ জুলাই তাকে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১০৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD