সংবাদ শিরোনাম:

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড প্রেরণ, দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:22:08 pm, Thursday, 2 July 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি॥ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপিওকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।  সাথে তার ব্যক্তিগত সহকারী ও ভাইয়ের ছেলে জনাব মজিবুর রহমান ও এডভোকেট আনিসুর রহমান রয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গত ৩ জুন থেকে চিকিৎসাধীন ছিলেন। জানা যায়, তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তবে তার করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে।

তিনি ইউনাইটেডহাসপাতালের ড. আফসানা বেগমের অধীনে চিকিৎসাধীন ছিলেন। সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে জরুরি মেডিকেল বোর্ড বসে। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে এডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

সাহারা খাতুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য।বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

তার সুস্থ্যতা কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দোয়া চাওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মোঃ আরিফিন মোল্লা এই বর্ষীয়ান রাজনৈতিক ও মহীয়সী নারীর সুস্থ্যতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড প্রেরণ, দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

প্রকাশের সময় : 06:22:08 pm, Thursday, 2 July 2020