সংবাদ শিরোনাম:

ঝালকাঠির নলছিটিতে প্যানেল চেয়ারম্যানকে হত্যা চেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:06:41 pm, Thursday, 2 July 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটিতে গোপন বৈঠককালে মোল্লারহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আক্কাস সরদারকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদের ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১০ জুন রাতে মোল্লারহাট বাজারে একা পেয়ে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্কাস সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টা করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ও তার সহযোগীরা। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ইউপি মেম্বার মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জুন নলছিটি থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আসামিরা।

বৃহস্পতিবার সকালে মোল্লারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় গোপন বৈঠক করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় প্রধান আসামি সোহেল রানা ও ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম হাওলাদারসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নূরে আলম বলেন, ‘সকাল সোয়া ৫টার দিকে গোপন বৈঠক করছিলেন সোহেল রানার নেতৃত্বে আসামিরা। পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে গ্রেফতার করে।

নলছিটি থানার ওসি (তদন্ত) আ. হালিম তালুকদার বলেন, ‘ইতোপূর্বে একজন এবং আজ (বৃহস্পতিবার) মামলার মূল আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠির নলছিটিতে প্যানেল চেয়ারম্যানকে হত্যা চেষ্টা

প্রকাশের সময় : 06:06:41 pm, Thursday, 2 July 2020