বরিশালে করোনা আক্রান্ত এক ইন্টার্ন নারী চিকিৎসককে উত্যক্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে করোনা আক্রান্ত এক ইন্টার্ন নারী চিকিৎসককে উত্যক্ত

বরিশালে করোনা আক্রান্ত এক ইন্টার্ন নারী চিকিৎসককে উত্যক্ত

বরিশালে করোনা আক্রান্ত এক ইন্টার্ন নারী চিকিৎসককে উত্যক্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক ইন্টার্ন নারী চিকিৎসককে উত্যক্ত করার জের ধরে চতুর্থ শ্রেনীর দুই কর্মচারীকে ইন্টার্ন চিকিৎসক কর্তৃক মারধরের অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে নারী ইন্টার্ন চিকিৎসককে উত্যক্ত করা ঘটনার বিচার দাবী করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

 

 

অপরদিকে পরিচালক বলছেন বিষয়টি তদন্ত করে নেয়া হবে যথাযথ ব্যবস্থা। আজ (০২ জুলাই) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেনের কাছে বিচারের দাবীতে যান হাসপাতালের তৃতীয়-চতুর্থ শ্রেনীর কর্মচারীরা। দুই কর্মচারী অফিস সহায়ক দিদারুল ইসলাম ও নুরুল ইসলামকে ইন্টার্ন চিকিৎসক কর্তৃক মারধরের ঘটনার অভিযোগ করেন তারা।

 

 

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসক গত ২৭ জুন করোনা আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। তিনি তৃতীয় তলার একটি কক্ষে রয়েছেন।ইন্টার্ন চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ২৮ জুন উল্লেখিত দুই জন নানা অযুহাতে একাধিকবার করোনা আক্রান্ত ওই ইন্টার্ন চিকিৎসকের কক্ষে প্রবেশ করে এবং তাকে উত্যাক্ত করে। এঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। বিষয়টি তিনি তার সহকর্মীদের মুঠো ফোনে জানান।এরপর দিন ২৯ জুন রাতে দিদারুল ও নুরুল ইসলামকে হাবিবুর রহমান ছাত্রবাসে নিয়ে মারধর করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

 

ভুক্তভোগী নুরুল ইসলাম ও দিদারুল ইসলাম আরো বলেন, ইন্টার্ন চিকিৎসকের রুমে তারা ভুলে ঢুকে পরেছিলেন এবং তাৎক্ষনিকভাবে ক্ষমাও চেয়েছেন তারা।এদিকে ইন্টার্ন চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মারধরের ঘটনা অস্বীকার করে উত্যক্তের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তারা টালবাহানা করছে বলে দাবী করেন।অপরদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী ঐক্যপরিষদের সভাপতি মোঃ মোদাচ্ছের কবির কর্মচারীদের মারধরের ঘটনার বিচার দাবী করেছেন।বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD