রমেক ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




রমেক ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত

রমেক ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত

রমেক ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রংপুর মেডিকেল কলেজের(রমেক) ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও পুলিশ রয়েছে।

 

 

আক্রান্তদের মধ্যে রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকার ২৫ জন, কুড়িগ্রামের ৫ জন, গাইবান্ধার ৬ জন, লালমনিরহাটের ৪ জন ও নাটোর জেলার ১ জন রয়েছেন।

 

 

বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুনবী লাইজু জানান, আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাটোরের এক বৃদ্ধ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী, মাহিগঞ্জ ও তাজহাট থানার চার পুলিশ সদস্য, নগরীর ধাপের এক নারী, গুপ্তপাড়ার দুই পুরুষ, ঠিকাদারপাড়ার এক যুবক, শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ, কলেজপাড়ার একই পরিবারের তিনজন, মডার্ণ মোড়ের এক চিকিৎসক, বাবুখাঁর এক বৃদ্ধ, খলিফা পাড়ার এক চিকিৎসক, কেরানীপাড়ার এক পুরুষ, মেডিকেল পূর্বগেটের এক পুরুষ, গঙ্গাচড়ার দুই চিকিৎসকসহ তিনজন, বদরগঞ্জের দুই নারী, পীরগাছার দুই পুরুষ ও কাউনিয়ার এক পুরুষ রয়েছেন।

 

 

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক কিশোর ও এক যুবক , সাদুল্ল্যাপুরের তিনজন, পলাশবাড়ির এক পুরুষ, লালমনিহাট হাতিবান্ধার এক বৃদ্ধ, লালমনিরহাট সদরের এক পুরুষ ও এক নারী, পাটগ্রাম এনসিসি ব্যাংকের এক কর্মকর্তা, কুড়িগ্রাম সদরের একজন, রৌমারীর এক নারী, রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী ও উলিপুরের একজন আক্রান্ত হয়েছেন।

 

 

বর্তমানে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬১ জন। এ পর্যন্তু সুস্থ হয়েছেন ৫৭১ জন। জেলায় মারা গেছেন ১৬ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD