সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া হচ্ছে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া হচ্ছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া হচ্ছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া হচ্ছে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া হচ্ছে। সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ব্যাংককের বামরুন গার্ড হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি, সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের সিডিউল পেলেই নিয়ে যাবো। আশা করছি কালকেই যেতে পারবো, অন্যথায় পরশু।

 

 

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তবে এরপর অবস্থার কিছুটা উন্নতি ঘটে। অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হচ্ছে।

 

 

আবারও অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছেন।

 

 

২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD