গরু নিয়ে মাঠে মা, পুকুরে ডুবে মরল ছেলে Latest Update News of Bangladesh

রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গরু নিয়ে মাঠে মা, পুকুরে ডুবে মরল ছেলে

গরু নিয়ে মাঠে মা, পুকুরে ডুবে মরল ছেলে

গরু নিয়ে মাঠে মা, পুকুরে ডুবে মরল ছেলে
ফাইল ছবি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাড়ির পাশে খেলা করার সময় নিজ পুকুরের পানিতে ডুবে মো. জিহাদ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জিহাদ হোসেন ওই এলাকার মো. নুর ইসলাম (হিরু) এর ছেলে। নুর ইসলাম (হিরু) তিন সন্তানের মধ্যে জিহাদ সবার ছোট। স্থানীয় কাটলা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন নিহতের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন।

 

 

মুঠোফোনে শিশুটির মা জোসমিন আক্তার  জানান, সকালে স্বামী নূর ইসলাম (হিরু) কৃষিকাজের জন্য বাড়ি থেকে বাইরে চলে যান। পরে সে নিজেও গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যান। সেই সময় শিশু জিহাদ বাড়িতে খেলা করছিল। তিনি আরো জানান, মাঠ থেকে ফিরে এসে জিহাদকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুর তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়রা জিহাদকে পানি থেকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

 

 

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে দাফন করতে পারবে’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD