সংবাদ শিরোনাম:

নাজিরপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:24:29 pm, Wednesday, 1 July 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন মসজিদের ইমাম। এ ঘটনায় হত্যাকারী মো. মিজানুর রহমান মৃধাকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার ভোরে উপজেলার সদর ইউপির উত্তর সাতকাছিমা গাদেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সবুর হাওলাদার একই গ্রামের মো. সোবাহান হাওলাদারের ছেলে ও বেকারির মালিক। আটক মিজানুর রহমানও একই গ্রামের মাহাতাব মৃধার ছেলে। তিনি স্থানীয় মৃধা বাড়ি মসজিদের ইমাম।

নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম জানান, ভোরে সবুরের ঘরে ইট ছুড়ে মারেন মৃধা বাড়ি মসজিদের ইমাম মিজানুর রহমান। এ সময় ঘর থেকে বের হলে মিজানুর রহমান হাতে থাকা দা দিয়ে সবুরের বুকে কোপ দেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় হত্যাকারী মিজানুর রহমানকে আটক করা হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্তের পর জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নাজিরপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : 04:24:29 pm, Wednesday, 1 July 2020