শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রফেসর মো. জিয়াউল হক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রফেসর মো. জিয়াউল হক

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রফেসর মো. জিয়াউল হক

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রফেসর মো. জিয়াউল হক




আমিনুর রহমান শামীম॥ শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক। ২০১৯-২০২০ অর্থবছরে দাফতরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসাবে এ পুরস্কার দেওয়া হবে। গত ২৮ জুন (রোববার) শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরুস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

বরিশালের কৃতি সন্তান মো. জিয়াউল হক ইতিপূর্বে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়াম্যান ছিলেন। তার দায়িত্ব পালনকালে তিনি বরিশাল শিক্ষাবোর্ডকে শিক্ষক- কর্মচারী, ছাত্র অভিবাবক সহ শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত করে গেছেন। বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডর সুযোগ্য চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ প্রফেসর জিয়াউল হক জাতীয় শুদ্ধাচার পুরুষ্কারে ভুষিত হওয়ায় বরিশালের বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছেন।

 

এছাড়া শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আরো দুই কর্মকর্তা-কর্মচারী। পুরস্কার হিসাবে নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীকে সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে।

 

আরও দুজন পুরস্কারপ্রাপ্তরা হলেন- শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব( উন্নয়ন) সৈয়দা নওয়ার জাহান এবং শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস সহায়ক (বিশ্ববিদ্যালয় শাখা) জান্নাতুল ফেরদৌস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD