মৃত্যুক্ষণেও সন্তানকে আঁচলে বেঁধে রাখলেন মা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মৃত্যুক্ষণেও সন্তানকে আঁচলে বেঁধে রাখলেন মা

মৃত্যুক্ষণেও সন্তানকে আঁচলে বেঁধে রাখলেন মা

মৃত্যুক্ষণেও সন্তানকে আঁচলে বেঁধে রাখলেন মা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নদীতে ডুবে যাচ্ছে। এমন মুহূর্তেও সন্তানকে ভুলে যাননি মা। সঙ্গে থাকা আট বছরের ছেলেকে শাড়ির আঁচলে বেঁধে নেন। ভেবেছিলেন নিজে মরলেও সন্তান বেঁচে যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মা-ছেলে দুইজনই ডুবে গেলেন। বলছিলাম বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনার কথা।

 

 

সোমবার সকালে রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ওই লঞ্চটি ডুবে যায়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড। এর মধ্যে আঁচলে পেঁচানো সন্তানসহ সেই মায়ের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

ওই মায়ের নাম হাসিনা বেগম। আর সন্তানের নাম সিফাত। হাসিনা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। লঞ্চডুবিতে আব্দুর রহমানও নিখোঁজ হন। তার মরদেহ এখনো পাওয়া যায়নি।

 

 

আব্দুর রহমান ঢাকার জজ কোর্টে কর্মরত ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকলেও করোনার কারণে কয়েক মাস ধরে গ্রামে ছিলেন। সোমবার সকালে মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে মর্নিং বার্ড লঞ্চে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় ফিরছিলেন তিনি। কিন্তু বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ নামে আরেকটি লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে তাদের লঞ্চটি ডুবে যায়। সোমবার দুপুরে স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন আইনজীবী আব্দুর রহমান।

 

 

হাসিনা বেগমের ভাই রবিন জানান, তার বোনের শাড়ির আঁচলে পেটের সঙ্গে বাঁধা ছিল ভাগনে সিফাত। বিপদ বুঝে হয়তো ভাগনেকে আগেই আঁচলে বেঁধেছেন। কিন্তু মা-ছেলে দুইজনই মারা গেলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD