সংবাদ শিরোনাম:

বিয়ের দাবিতে জামাইয়ের বাড়িতে অনশন করছেন শাশুড়ি !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:00:21 am, Tuesday, 30 June 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সখীপুরে বিয়ের দাবিতে উকিল মেয়ের জামাইয়ের বাড়িতে অনশন করছেন এক শাশুড়ি (৫০)। এ ঘটনায় ওই জামাতাকে পালানোর সুযোগ করে দিয়েছে তার পরিবার। আর ওই শাশুড়িকে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন উকিল জামাতার মা ও বোন।

আজ সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়িটির মূল দরজার সামনে ওই গৃহবধূ বিয়ের দাবিতে অনশন করছেন। অভিযুক্ত উকিল জামাতার নাম মো. সাইদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর কলেজ মোড় এলাকার আবুল কারীর ছেলে।

স্থানীয়রা জানান, সাইদুলের প্রথম বিয়ের উকিল শ্বশুর হন ওই ইউনিয়নের শাপলা পাড়া গ্রামের ডাবলু মিয়া। এরই সুবাদে সাইদুল ডাবলুর বাড়িতে নিয়মিত যাওয়া-আসা করত। একপর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রী দুই সন্তানের জননীর সঙ্গে সাইদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ওই গৃহবধু বলেন, সাইদুল বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে বিয়ের কথা বলা হলে নানা তালবাহানা করে। উপায়ান্তর না পেয়ে সোমবার সকালে বিয়ের দাবিতে তার বাড়িতে উঠে বসি। এ অবস্থায় সাইদুলের পরিবারের লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে বলেও জানান ওই গৃহবধূ।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বলেন, উকিল শাশুড়ির সঙ্গে সাইদুলের পরকীয়া সম্পর্ক থাকায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সম্প্রতি সাইদুলের সঙ্গে ওই উকিল শাশুড়ি আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে ধরা পড়ে। এ নিয়ে গ্রাম্য সালিস ডাকা হলে সাইদুল উপস্থিত হয়নি।

এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, উনি আমার উকিল শাশুড়ি। তার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি ষড়যন্ত্রমূলক। সখীপুর থানার এসআই (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিয়ের দাবিতে জামাইয়ের বাড়িতে অনশন করছেন শাশুড়ি !

প্রকাশের সময় : 01:00:21 am, Tuesday, 30 June 2020