লঞ্চডু‌বি: ১৩ ঘণ্টা পর ১ জন জীবিত উদ্ধার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লঞ্চডু‌বি: ১৩ ঘণ্টা পর ১ জন জীবিত উদ্ধার

লঞ্চডু‌বি: ১৩ ঘণ্টা পর ১ জন জীবিত উদ্ধার

লঞ্চডু‌বি: ১৩ ঘণ্টা পর ১ জন জীবিত উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বু‌ড়িগঙ্গা নদীর সদরঘাটের শ্যামবাজার উ‌ল্টিগঞ্জ প‌য়ে‌ন্টে লঞ্চডু‌বির ঘটনায় ১৩ ঘণ্টা পর সোমবার রাত ১০টার দি‌কে একজনকে জীবিত উদ্ধার করা হ‌য়ে‌ছে। তার নাম সুমন (৩২)। তা‌কে মিটফোর্ড হাসপাতা‌লের কেজুয়া‌লি‌টি বিভা‌গে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে।

 

 

সংশ্লিষ্টরা জানায়, সোমবার রাত দশটার দিকে টিউবের সাহায্যে লঞ্চটি ভাসিয়ে তোলা হয়। এমন সময় সবাইকে চমকে দিয়ে লঞ্চের এক কোণা থেকে বেরিয়ে আসেন এই ব্যক্তি।

 

 

সুমনকে উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন জানান, উদ্ধার হওয়া ব্যক্তিটি ইঞ্জিন রুমে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কারণ ইঞ্জিন রুম এয়ারটাইট হওয়ায় সেখানে পানি প্রবেশ করে না। ১০টা ১০ মিনিটের দিকে কুশন পদ্ধতি ব্যবহার করে জাহাজ ভাসানোর চেষ্টা করা হলে সম্ভবত ইঞ্জিনরুম খুলে যায়। সে সময় তিনি বের হয়ে আসেন এবং উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন।

 

 

উদ্ধার হওয়া ওই ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুরের বাসিন্দা। তার বাবার নাম সজল ব্যাপারি।

প্রসঙ্গত, সোমবার সকালে সদরঘাটের শ্যামবাজার প‌য়ে‌ন্টে ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ।

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড। তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেন স্থানীয়রাও।

 

 

এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নারী, ৩ জন শিশুসহ ৩২ জন যাত্রীর মর‌দেহ উদ্ধার করা হ‌য়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD