সংবাদ শিরোনাম:

মাতাল নসিমনের চাপায় প্রভাষক নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:17:11 am, Monday, 29 June 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীর হাতিয়ায় নসিমনের চাপায় নুরুন্নবী আনসারী নামে এক প্রভাষক নিহত হয়েছেন।

নিহত নুরুন্নবী আনসারী উপজেলার তমরদ্দি ইউপির দক্ষিণ বেজুগালিয়া গ্রামের হেদায়েত উল্ল্যার ছেলে এবং হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার প্রভাষক ছিলেন।

রোববার বিকেল ৫টার দিকে তমরদ্দি ইউপির খবির মিয়া বাজারের পশ্চিম পাশে ওছখালী টু তমরদ্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে প্রভাষক নুরুন্নবী আনসারী আছর নামাজ পড়তে যাওয়ার পথে খবির মিয়া বাজারের পশ্চিম পাশে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, হাতিয়া উপজেলায় অবৈধ নসিমনের ছড়াছড়ি। অদৃশ্য কারণে স্থানীয় প্রশাসন এসব নিষিদ্ধ নসিমনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। উল্টো রাস্তা মাতিয়ে দিব্যি চলছে বিপুল সংখ্যক নছিমন।

এ ব্যাপারে হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, আহত প্রভাষককে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নসিমন হাতিয়া উপজেলায় নিষিদ্ধ। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অল্প কিছু নসিমন চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মাতাল নসিমনের চাপায় প্রভাষক নিহত

প্রকাশের সময় : 02:17:11 am, Monday, 29 June 2020