করোনায় লঞ্চের যাত্রী কমেছে ৭০ ভাগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনায় লঞ্চের যাত্রী কমেছে ৭০ ভাগ

করোনায় লঞ্চের যাত্রী কমেছে ৭০ ভাগ

বরিশালে করোনায় লঞ্চের যাত্রী কমেছে ৭০ ভাগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনায় মানুষের চলাচল কমেছে। অনেকেই প্রয়োজন ব্যাতীত বের হচ্ছেন না। আর এর প্রভাব পড়েছে গণপরিবহন থেকে শুরু করে লঞ্চে। করোনার আগে যেখানে ঢাকা থেকে ৮০টির মতো লঞ্চ ছেড়ে যেত, এখন সেখানে চলাচল করে মাত্র ৬০টি লঞ্চ। সংশ্লিষ্টদের মতে লঞ্চের যাত্রীও কমেছে শতকরা ৭০ ভাগ। যাত্রী কমে যাওয়ায় অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানাচ্ছেন মালিকরা। তবে, অনেক ক্ষেত্রে ভিন্ন ভাবনাও ভাবছেন অনেকে। কারো কারো মতে, আগের তুলনায় ভাড়া কিছুটা বাড়াতে পারলে ক্ষতি তুলনামূলক কমতো।

 

 

লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ জানান, করোনার কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল টানা ৬৬ দিন। ২৮ দিন ধরে তারা লঞ্চ চালাচ্ছেন, কিন্তু যাত্রীর সংখ্যা অনেক কম। অধিকাংশ লঞ্চের কেবিন থাকছে ফাঁকা। ডেকেও সেভাবে যাত্রী নেই। যে পরিমাণ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে, তাতে তেলের খরচই উঠছে না। যাত্রী কমার কারণে বেশ কয়েকটি লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। কত দিন এভাবে চালাতে পারবেন, তারা সেটি জানেন না।

 

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকও একই ধরনের কথা বলেছেন। তিনি জানান, করোনার কারণে লঞ্চে যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। যাত্রী কমার কারণে অনেক রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। করোনার কারণে মানুষ যাতায়াত করছে কম। তবে বাস-ট্রেনের তুলনায় লঞ্চে যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা বেশি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD