সংবাদ শিরোনাম:

মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:47:46 pm, Sunday, 28 June 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে অভিযোগের সূত্রধরে মানব পাচারকারী চক্রের এক দালালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মানবপাচারকারী হলো- কাজী সালেহ আহাম্মদ ওসমানী (মাসা)। রোববার সকালে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির সদর দফতরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পিআর)‌ মো. সো‌হেল রানা।

বার্তায় বলা হয়, বাংলাদেশ পুলিশের ‌মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং প‌রিচা‌লিত কেন্দ্রীয় ফেসবুক পেজে দেশ ও বিদেশ থেকে প্রতিদিন আইনশৃঙ্খলা সংক্রান্ত অনেক তথ্য, অভিযোগ এবং সাহায্যের আবেদন এসে থাকে। সেগুলোর বিষ‌য়ে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে নিয়মিত নি‌র্দেশনা দেয়া থাকে। এরই অংশ হিসেবে সম্প্রতি ভিয়েতনাম থেকে একজন ভুক্তভুগী বাংলাদেশি পুলিশের কেন্দ্রীয় ফেসবুক পেজের মেসেঞ্জার ইনবক্স করে জানান, তারই এলাকার মানব পাচারকারী চক্রের দালাল কাজী সালেহ আহাম্মদ ওসমানী (মাসা) এর মাধ্যমে উচ্চ বেতনের চাকরির আশ্বা‌সে ৩ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে কিছুদিন আগে তিনি ভিয়েতনামে আসেন।

ভুক্তভুগী বাংলাদেশি জানান, দালাল তাকে আশ্বাস দিয়েছিলো, কোম্পানি তাকে সরাসরি এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। তার থাকা-খাওয়া এবং চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। মাসে ৬৫০ ডলার এর সমপরিমাণ বেতন দেবে। কিন্তু ভিয়েতনামে পৌঁছানোর পর দেখতে পান এর কোনো কিছুই সত্য নয়। তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে কেউ আসেনি। থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এমনকি চাকরিরও কোনো খবরই নেই। বরং, সেখানে পৌঁছার পর থেকে তার উপর শুরু হয় নানা রকম নির্যাতন। এমন পরিস্থিতিতে ভিকটিম দেশে ফেরার জন্য দালালের সঙ্গে যোগাযোগ করলে দালাল তাকে জানায়, তার (দালালের) কাজ ছিল তাকে (ভিকটিমকে) ভিয়েতনামে পৌঁছানো, এখন আর তার কোনো দায়িত্ব নেই। বর্তমানে ভিকটিম ভিয়েতনামে মানবেতর জীবন যাপন করছেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ময়মনসিংহ জেলার পুলিশ সুপারকে জানান। ‌জেলা পু‌লি‌শের প্রাথ‌মিক তদ‌ন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রে‌ক্ষি‌তে, জেলা গোয়েন্দা পুলিশ দালাল চক্রের সদস্য কাজী সালেহ আহাম্মদ ওসমানী (মাসা) কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : 01:47:46 pm, Sunday, 28 June 2020