সংবাদ শিরোনাম:

শত্রুতার জেরে লাশ হলেন বরিশালের ডেকোরেটর ব্যবসায়ী!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:01:36 pm, Saturday, 27 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ফাইল ছবি

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জের মাধবপাশায় শুক্রবার রাত ১১টার দিকে লোকমান নামে এক ডেকোরেটর এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। উপজেলার মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে ওই ব্যবসায়ীর লাশ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যবসায়ী লোকমান স্থানীয় ফুলতলা গ্রামের মোসলেম সিকদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত আহতাবস্থায় লোকমান রাতে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শত্রুতার জেরে লাশ হলেন বরিশালের ডেকোরেটর ব্যবসায়ী!

প্রকাশের সময় : 11:01:36 pm, Saturday, 27 June 2020