সংবাদ শিরোনাম:

বরিশালে করোনার উপসর্গ নিয়ে ৮ ঘণ্টায় পাঁচ রোগীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:08:03 pm, Saturday, 27 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  শুক্রবার (২৬ জুন) দুপুর ২টার পর থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশালের উজিরপুর উপজেলার রত্নপুর এলাকার ইউনুস হাওলাদার (৫০)। এর আগে রাত সাড়ে ৯টার দিকে এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন তিনি।

এর আগে রাত সোয়া ৯টার দিকে মারা যান বরিশাল নগরের রূপাতলী এলাকার ফরিদা বেগম (৪৫)। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এছাড়া শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপড়ান সড়কের নূর মিয়ার ছেলে খাইরুল বাশার (৪৫) মৃত্যুবরণ করেন। করোনা উপসর্গ নিয়ে তিনি শেবাচিমে ভর্তি হন ২৩ জুন সন্ধ্যা পৌনে ৬টার দিকে।

অপরদিকে ২৩ জুন দুপুর ২টা ১০ মিনিটে বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুর এলাকার আ. রশিদ (৮০) করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৬টা ১০ মিনিটে মারা যান তিনি।

এদিকে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ভাটিখানা এলাকার নিবাসী শাহনেওয়াজ (৬৩) মৃত্যুবরণ করেন। করোনার উপসর্গ নিয়ে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হন দুপুর ১টার দিকে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি-না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

চলমান করোনা পরিস্থিতিতে শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত ৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৬ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে করোনার উপসর্গ নিয়ে ৮ ঘণ্টায় পাঁচ রোগীর মৃত্যু

প্রকাশের সময় : 12:08:03 pm, Saturday, 27 June 2020