সংবাদ শিরোনাম:

নদীতে কলার ভেলায় ভেসে আসা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:53:15 pm, Friday, 26 June 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে কলার ভেলায় ভেসে আসা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে ইয়াহ হিয়া মিয়া কূপের কাছে পদ্মা নদী হতে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুঠিপাড়া গ্রামের পদ্মানদীর তীরবর্তী মানুষ কলার ভেলায় ভেসে আসা একটি মরদেহ দেখতে পায়। তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই সময় নারীর মুখমণ্ডল বিকৃত হয়ে পঁচা ভাব এসেছে। ধারনা করা হচ্ছে ৫-৬ দিন পূর্বে মারা গেছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করতে পারিনি। কলার ভেলায় মরদেহ ভাসা এমন পরিকল্পিত কাজ এটি কোন রহস্যজনক কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আদিম যুগে এমন ঘটনা ঘটতো অথবা সিনেমায় দেখা যেতো সাপে কাটলে এমনভাবে ভাসিয়ে দিতো। তবে করোনা নাকি অন্য কোন কারন তা বলতে পারছি না। লাশ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নদীতে কলার ভেলায় ভেসে আসা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 03:53:15 pm, Friday, 26 June 2020