সংবাদ শিরোনাম:

বরিশালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:46:10 pm, Thursday, 25 June 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ জুন) দুপুর ২টা ১৫ মিনিটে পটুয়াখালী সদরের বাসিন্দা ইদ্রিস হাওলাদার (৭৫) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এদিকে ভোর সোয়া ৫টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা মজিবর রহমান (৭০) মৃত্যুবরণ করেন। তিনি করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাত পৌনে ১১টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

প্রকাশের সময় : 12:46:10 pm, Thursday, 25 June 2020