সংবাদ শিরোনাম:

ভোলায় ট্রলারের কাজ করার সময় ইঞ্জিন মাথায় পড়ে শ্রমিক নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:39:38 pm, Thursday, 25 June 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে ট্রলারের কাজ করার সময় ইঞ্জিন মাথায় পড়ে মো. জাকির হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জাকির দৌলতখান পৌর ৮নং ওয়ার্ডের মৃত চুন্নু মিয়ার ছেলে। বুধবার (২৪ জুন) রাত ৯টার দিকে দৌলতখান উপজেলার চৌকিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে ট্রলারে শ্রমিকের কাজ করে আসছিলেন। তিনি বুধবার রাতে চৌকিঘাট এলাকায় মেঘনা নদীর তীরে ট্রলার তৈরির কাজ করছিলেন। ওই সময় ইঞ্জিন মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দৌলতখান থানা পুলিশের ওসি মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ট্রলারের কাজ করার সময় ইঞ্জিন মাথায় পড়ে শ্রমিক নিহত

প্রকাশের সময় : 12:39:38 pm, Thursday, 25 June 2020