পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে ঘরে আশ্রয় নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে ঘরে আশ্রয় নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ

পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে ঘরে আশ্রয় নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ

ধর্ষণ
ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে ঘরে আশ্রয় নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে মাদকাসক্ত যুবক। সোমবার রাত ২টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর আগরপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

 

 

মঙ্গলবার (২৩ জুন) রাতে ওই বৃদ্ধার ছেলে বাদি হয়ে মামলা দায়ের করলে ধর্ষক জাকির সিকদারকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জাকির সিকদার উপজেলার আগরপুর গ্রামের খালেক সিকদারের ছেলে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তানরা ঢাকায় থাকার কারণে ওই বৃদ্ধা উত্তর আগরপুর গ্রামের বাড়িতে একা থাকতেন। এই সুযোগে প্রায়ই মাদকাসক্ত জাকির সিকদার ও তার সহযোগীরা বৃদ্ধার বাড়ির পার্শ্ববর্তী একটি টিনের ঝুপড়ি ঘরের মধ্যে তাসের আড্ডা বসাতো। সেখানে বসে জুয়া খেলা ছাড়াও মাদকসেবন করতো তারা।

 

 

বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে বৃদ্ধা জাকির সিকদারকে বকাঝকা করেন। পরবর্তীতে বাড়িতে এসে আবার নেশা ও জুয়ার আসর বসালে পুলিশে জানিয়ে দেবার হুমকি দেন ওই বৃদ্ধা। এতে ক্ষিপ্ত হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি জাকির সিকদার।

 

 

পুলিশ জানায়, গত ২২ জুন দিবাগত রাত ১০টার দিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে বৃদ্ধাকে চাচী বলে সম্মোধন করে বাইরে ডাকে জাকির সিকদার। ডাক শুনে বাইরে বের হলে পূর্বের সকল ঘটনার জন্য বৃদ্ধার কাছে ক্ষমা চায় সে। পুলিশ তাকে ধাওয়া করেছে মিথ্যা অজুহাত দেখিয়ে বাকি রাতটুকু ওই বৃদ্ধার বাড়িতে থাকার জন্য আশ্রয় চায়।

 

 

জুয়া ও মাদক ছেড়ে ভালো হয়ে যাওয়ার পরে পুলিশ এখন তাকে তাড়ায় -এমন কথা শুনে সরল বিশ্বাস করে ওই রাতে জাকির সিকদারকে নিজের শয়নকক্ষের পাশের একটি কক্ষে থাকতে দেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা।

 

 

এরপর রাত ২টার দিকে জাকির তার পূর্বপরিকল্পনা অনুযায়ী বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে। বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে রাতেই পালিয়ে যায় লম্পট জাকির সিকদার।

 

 

ঘটনার পরে বৃদ্ধার ডাকচিৎকার শুনে প্রতিবেশি ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আগরপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।

 

 

প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে পরে বৃদ্ধার ছেলে মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি আসেন এবং বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ গৌরনদীর সরিকল এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে গ্রেপ্তার করে।

 

 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মামলা দায়েরের একঘন্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ভিকটিম বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD