সংবাদ শিরোনাম:

ভাণ্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:46:38 pm, Wednesday, 24 June 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

করোনা

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে মো. আবুল আহসান (৬২) নামে এক সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে মারা যান তিনি। আবুল আহসান উপজেলার ১২৮ নম্বর নিজ পশারিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলার ধাওয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) এইচএম জহিরুল ইসলাম বলেন, জ্বর-সর্দি, কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে গত ৭-৮ দিন ধরে ভুগছিলেন আবুল আহসান। ওই দিন রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভাণ্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশের সময় : 01:46:38 pm, Wednesday, 24 June 2020