সংবাদ শিরোনাম:

বিপুল পরিমাণে সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:04:31 am, Wednesday, 24 June 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিপুল পরিমাণে সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। মঙ্গলবার বিকালে লালমনিরহাট শহরের ডাইভারপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ এসব সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করে। এসময় বাসার মালিক আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার হওয়া এসব সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি লালমনিরহাট সদর হাসপাতাল, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জনের অফিসের স্টোররুম থেকে পাচার হয়ে তাদের কাছে আসে। আটক দম্পতি পুলিশ ও সাংবাদিকদের এ তথ্য দিয়ে জানান গেল আট বছর ধরে তারা পাচার হওয়া সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি বিভিন্ন মেডিসিন ডিসপেনসারির মাধ্যমে বিক্রি করে আসছেন। কারো নাম উল্লেখ্য না করে তারা পুলিশকে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের লোকজন সরকারি এসব ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি পাচার করে তাদের মাধ্যমে কালো বাজারে বিক্রি করে আসছে।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদিসহ স্বামী-স্ত্রীকে আটক করেন। উদ্ধার হওয়া মেডিকেল সরঞ্জামাদির মধ্যে ওজন মাপার মেশিন, ডায়াবেটিকস চেক আপ মেশিন, মাস্কস, হ্যান্ড স্যানিটাইজার, প্রেসার মাপার মেশিন রয়েছে। স্বাস্থ্য বিভাগের লোকজনের উপস্থিতিতে থানায় জব্দ হওয়া ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি সিজার লিস্ট করে মূল্য নির্ধারণ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিপুল পরিমাণে সরকারি ঔষধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার

প্রকাশের সময় : 12:04:31 am, Wednesday, 24 June 2020