সংবাদ শিরোনাম:

বিএম কলেজের অর্ধ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:51:49 pm, Tuesday, 23 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক। । ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) ডিভিশন ২ এর নতুনবাজার ফিডারের আওতায় অর্ধ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায় করা হয়েছে। আজ মঙ্গল বার দুপুরে এ বিলের চেক গ্রহণ করেন নতুনবাজার ফিডার ইনচার্জ ইঞ্জিঃ সেলিম হাসান চৌধুরী।

জানা গেছে, বরিশাল ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) চলতি বছরে ব্যবহৃত বিদ্যুতের কোন বিল দেয়া হয়নি। যার প্রেক্ষিতে গত মাসে বিল পরিশোধের জন্য নোটিশ দেয় বিদ্যুৎ বিভাগ। সেই নোটিশ পেয়ে আজ মঙ্গল বার কলেজের প্রধান হিসাবরক্ষক শাখাওয়াৎ হোসেন বকেয়া বিদ্যুৎ বিল বাবদ পঞ্চান্ন লাখ উনসত্তর হাজার একশত এক চল্লিশ টাকার চেক প্রদান করেন। দুপুর ১২ টার দিকে নতুনবাজার ফিডার ইনচার্জ ইঞ্জিঃ সেলিম হাসান চৌধুরী বকেয়া বিদ্যুৎ বিলের চেক গ্রহণ করেন।

ইঞ্জিঃ সেলিম হাসান জানান, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বকেয়া বিদ্যুৎ বিল জুন মাসের মধ্যে আদায়ের জন্য নির্দেশনা আছে। যা বাস্তবায়নে আমরা কাজ করছি বলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিএম কলেজের অর্ধ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায়

প্রকাশের সময় : 06:51:49 pm, Tuesday, 23 June 2020