সংবাদ শিরোনাম:

সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:49:13 pm, Tuesday, 23 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

গ্রেপ্তার

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিদেশি মদ ও চোরাই মোটরসাইকেলসহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) মধ্যরাতে উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুলেমান তালুকদার উপজেলা সদরের মুক্তিখলা গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। সুলোমান বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, উপ‌জেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে সোমবার রাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে সুলেমান তালুকদারের কাছ থে‌কে বিদেশি মদ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ব্যপারে বিশ্বম্ভরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বলেন, বিদেশি মদ ও চোরাই মোটরসাইকেলসহ সুলেমান তালুকদারকে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে করা হয়। রাতেই এ ঘটনায় সুলেমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক বলেন, সুলেমান উপজেলা আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের বর্তমানে সাংগঠনিক পদে নেই। তবে তার সাধারণ সদস্য পদ রয়েছে। বিদেশি মদসহ তাকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের সময় : 04:49:13 pm, Tuesday, 23 June 2020