সংবাদ শিরোনাম:

ঝুটগুদামে আগুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:39:05 pm, Tuesday, 23 June 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

আগুন

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী এলাকায় ভাঙাড়ি দোকান, রিকশার গ্যারেজ ও ঝুটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী এলাকায় মো. তোজাম ও আমিনুল ইসলামের ঝুটগুদাম, ভাঙাড়ির দোকান ও রিকশার গ্যারেজে আগুন লাগে।

খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি ভাঙাড়ি দোকান, একটি রিকশার গ্যারেজ ও একটি ঝুটগুদাম পুড়ে যায়। এতে আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝুটগুদামে আগুন

প্রকাশের সময় : 03:39:05 pm, Tuesday, 23 June 2020