সংবাদ শিরোনাম:

বাজারে চায়ের দোকানে আড্ডা বন্ধ করে দেয়ায় পুলিশের উপর ডিম নিক্ষেপ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:00:00 am, Tuesday, 23 June 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পুলিশ

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খুলনা জেলা প্রশাসনের দেয়া বিধি নিষেধ উপেক্ষা করে খুলনার ফুলবাড়ীগেট বাজারে চায়ের দোকানে বেবিট্যাক্সি ইউনিয়নের নেতা রওশন দলবল নিয়ে আড্ডা দিচ্ছিলেন। আড্ডা বন্ধ করে দেয়ায় পুলিশের উপর চড়াও হয়ে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে ফুলবাড়ীগেট বাজারের রেললাইনের পাশে ফারুক সরদারের চায়ের দোকানে বেবিট্যাক্সি ইউনিয়নের নেতা রওশন দলবল নিয়ে আড্ডা দিচ্ছিলেন। খবর পেয়ে ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিধান চন্দ্র সানা ফোর্স নিয়ে চায়ের দোকান থেকে তাদেরকে বের করে দেয়।

এ সময় রওশন, ফারুক, পাশের ভাঙ্গারীর দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তারা সংগঠিত হয়ে বাজারের মধ্যে এসআই বিধানের উপর চড়াও হয়ে ডিম নিক্ষেপ করেন।

উত্তেজনা বৃদ্ধি পেলে এসআই বিধান তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। ঘটনার পরই দৌলতপুর জোনের এসি সহকারী পুলিশ কমিশনার বায়জিত ইবনে আকবর, খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

বিষয়টি নিয়ে পরে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীর অফিসে তারা বৈঠক করেন। দেশের এ ক্রান্তিকালে সামনের সারিতে থেকে যারা কাজ করছে তাদের সঙ্গে এমন আচরণ করার জন্য বাজার বণিক সমিতি সভাপতি দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতরা অন্যায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে পরবর্তীতে এমন ঘটনা আর ঘটবেনা বলে আশ্বস্ত করেন।

এ ব্যাপারে এসআই বিধান চন্দ্র সানা বলেন, রেললাইনের পাশে ফারুকের চায়ের দোকানে বেবিট্যাক্সি ইউনিয়নের নেতা রওশন ১০-১৫জন নিয়ে আড্ডা দিচ্ছিল। তাদেরকে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর ডিম নিক্ষেপ করে চড়াও হয়। তারা সংগঠিত হয়ে বাজারের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।

তিনি আরো বলেন, ফুলবাড়ীগেট বাজারের উপর যেহেতু পুলিশ ফাঁড়ি সেহেতু সরকারি নির্দেশনা সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধির নির্দেশনা বাস্তবায়নে আমাদের দায়িত্ব একটু বেশি। দেশের এ ক্রান্তিকালে পরিবার পরিজন ফেলে করোনাভাইরাস মহামারি থেকে দেশের মানুষকে সচেতন করতে রক্ষা করতে জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের জীবন রক্ষায় তাদের স্বার্থে আমরা নিজেদের জীবন বাজি রেখে যেখানে কাজ করে যাচ্ছে সেখানে এমন ঘটনা খুবই দুঃখজনক।

ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী বলেন, ফুলবাড়ীগেট বাজারে সরকারি স্বাস্থ্যবিধি ও জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি বণিক সমিতি কঠোরভাবে বাজার প্রতিনিয়ত মনিটরিং করছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা খুবই দুঃখজনক। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, মৌসুমী ফলের দোকান ও ফার্মেসি ব্যতীত অন্যান্য দোকানপাট, শপিংমল ও ফুটপাতের দোকান বন্ধ থাকবে। এসব দোকান খুললে প্রশাসন ব্যবস্থা নিলে এর কোনো দায় বাজার বণিক সমিতি নেবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাজারে চায়ের দোকানে আড্ডা বন্ধ করে দেয়ায় পুলিশের উপর ডিম নিক্ষেপ

প্রকাশের সময় : 02:00:00 am, Tuesday, 23 June 2020