সংবাদ শিরোনাম:

শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন,আতংক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:35:39 am, Tuesday, 23 June 2020
  • 22 সংবাদটি দেখা হয়েছে

শেবাচিম

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চিকিৎসাধীন রোগীদের বেশীরভাগ আতংকে ওয়ার্ডের বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা হলে সবাই আবার ওয়ার্ডে ফিরে যান। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মাস্টার আবুল কালাম জানান, করোনা ওয়ার্ডের নিচ তলার সুইচ বোর্ডে রাত রাত ৮টার দিকে পরপর দুইবার শর্ট সার্কিট হয়ে ফায়ার (অগ্নি স্ফুলিঙ্গ) হয়। তবে আগুন ছড়ায়নি বা কোনো ওয়ার্ডেও প্রবেশ করেনি।

তবে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অনেক রোগী বাইরে নেমে আসেন। তাদের দেখাদেখি অন্যরাও ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বোর্ড মেরামতের কাজ শুরু করেন। এরপর রোগীরা আবার ওয়ার্ডে ফিরে যান বলে জানান মাস্টার আবুল কালাম। এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তার আগেই আগুন নিভে যায়।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, করোনা ওয়ার্ডে শতাধিত রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের সবার গরম পানির প্রয়োজন হয়। এ কারণে তারা সবাই সেখানে বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন। এক সাথে অনেকে বৈদ্যুতিক হিটার ব্যবহার করায় মিটার চাপ নিতে পারেনি। এ কারণে মিটারের প্যানেল বোর্ডে ফায়ারের সৃষ্টি হয়।

তবে তাৎক্ষণিক আগুন নিভেও যায়। এতে কোনো ধোঁয়ার সৃষ্টি হয়নি। কোন কক্ষেও আগুন প্রবেশ করেনি। হতাহতও হয়নি। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি। এদিকে এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ওয়ার্ডটি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলো। এতে রোগীদের দুর্ভোগে পড়তে হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন,আতংক

প্রকাশের সময় : 01:35:39 am, Tuesday, 23 June 2020