ভোলায় সাবেক এমপি’র বাসায় দূর্ধর্ষ চুরি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় সাবেক এমপি’র বাসায় দূর্ধর্ষ চুরি

ভোলায় সাবেক এমপি’র বাসায় দূর্ধর্ষ চুরি

ভোলা
চুরি




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে বিএনপি দলীয় সাবেক সাংসদ(এমপি)হাফিজ ইব্রাহিমের বাসায় দূর্ধর্ষ চুরি হয়েছে। রবিবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। চোর নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে জানা যায়। ওই ঘটনায় বোরহানউদ্দিন থানায় ওই বাসার কেয়ারটেকার আমির হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন।

 

 

ওই বাসা নির্মাণের শুরু থেকে কেয়ারটেকারের দ্বায়িত্বপালনকারী আমির হোসেন জানান, রবিবার রাতের খাবার খাওয়ার জন্য তিনি নিকটবর্তী তাঁর নিজ বাসায় যান। কিন্তু ভারি বর্ষণের কারণে সাবেক এমপি’র বাসায় ফিরা সম্ভব হয়নি। সকালে এসে দেখেন, প্রধান ফটক, দ্বিতীয় ফটক ও রুমের তালা ও আলমিরার তালা ভাঙ্গা। তিনি আরো বলেন, চোরেরা তালার ভিতরে এসিড জাতীয় কোন পদার্থ দিয়ে তা গলিয়ে ফেলে। এর আগে এ ধরণের কোন চুরির ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

 

 

সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের স্ত্রী দৈনিক খবরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক মাফরুজা সুলতানা জানান, আলমিরা থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এছাড়া ১ কয়েল কারেন্টের তার ও চার্জার চুরি হয়েছে।

 

 

বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।  এছাড়া একই রাতে পৌর শহরে মোবাইল ব্যবসায়ী রফিকুর রহমান লিটনের শুভেচ্ছা স্টোরে চুরির ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD