নয় বছরের এক শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ এক রিক্সাচালকের বিরুেদ্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নয় বছরের এক শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ এক রিক্সাচালকের বিরুেদ্ধ

নয় বছরের এক শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ এক রিক্সাচালকের বিরুেদ্ধ

নয় বছরের এক শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ এক রিক্সাচালকের বিরুেদ্ধ
শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নয় বছরের এক শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে এক রিক্সাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২০ জুন) গভীর রাতে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বকুল মিয়া (৪০) নামের ওই ব্যক্তিকে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

 

 

গ্রেপ্তারবুকল মিয়া নাটোরের লালপুর এলাকার মজিবুর রহমানের ছেলে। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিক নির্বাহত করতো বলে জানিয়েছে পুলিশ।

 

 

থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা ও মা দুজনেই তৈরি পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মত শনিবার নিজেদের দুই শিশু সন্তানকে বাসায় রেখে কারখানায় কাজে যান তারা। এই সুযোগে তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া বকুল মিয়া কৌশলে ওই দুটি শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ৯ বছরের শিশুটিকে ধর্ষণ করে।

 

 

রাতে বাবা-মা কারখানা থেকে ফিরে দুই সন্তানকে অসুস্থ দেখতে পেলে প্রাথমিক জিজ্ঞাসায় শিশুরা জানায়, বকুল মিয়ার দেয়া খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিল। বিষয়টি জানাজানি হলে অন্যান্য ভাড়াটিয়ারা বকুলকে আটক করে থানায় খবর দেয়।

 

 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে বকুল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই ওই শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করলে পুলিশ ওই মামলায় বকুল মিয়াকে গ্রেপ্তার দেখায়।

 

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামিকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করায় ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD