সংবাদ শিরোনাম:

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ১৩ জন পথচারীকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:01:05 am, Monday, 22 June 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

জরিমানা

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ১৩ জন পথচারীকে ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক বরিশালের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশহিসেবে এই অভিযান চালানো হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী ও শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় ৬ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ১৩ জন পথচারীকে জরিমানা

প্রকাশের সময় : 12:01:05 am, Monday, 22 June 2020