করোনা জয় করলেন বরিশালের ৬১ পুলিশ সদস্য Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




করোনা জয় করলেন বরিশালের ৬১ পুলিশ সদস্য

করোনা জয় করলেন বরিশালের ৬১ পুলিশ সদস্য

বরিশালে
বরিশাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা পরিস্থিতিতে ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ পুলিশ। যারা শুরু থেকেই করোনা পরিস্থিতিতে ভূমিকা রেখে চলেছেন।

 

 

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের দাফন, সৎকার থেকে শুরু করে সবই করে থাকেন তারা। আর এটা করতে গিয়ে সারা দেশেই মরণঘাতী করোনাভাইরাসের ছোবলে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 

 

ঠিক একই চিত্র বরিশালেও। প্রায় প্রতিদিনই করোনা সম্পর্কিত হালনাগাদ তথ্য উঠে আসছে বরিশাল মেট্রোপলিটন, জেলা এবং রেঞ্জে পুলিশে কর্মরত সদস্যদের নাম। তবে এর মধ্যে আশঙ্কাজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশে।

 

 

গত ৯ মে থেকে শনিবার পর্যন্ত পুলিশের এই ইউনিটে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর দুঃসংবাদ পাওয়া যায়নি।

 

 

এ দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থতার হারও বাড়ছে। মোট আক্রান্তের মধ্যে শুক্রবার পর্যন্ত ৬১ জন পুলিশ সদস্য করোনাভাইরাস থেকে সুস্থতা লাভ করেছেন বলে জানা গেছে। তবে সুস্থ হয়ে ওঠা পুলিশ সদস্যদের কাজে যোগদানের বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ‘সর্বশেষ শনিবার পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৭১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আক্রান্ত ব্যক্তি হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। কোনো প্রকার উপসর্গ ছাড়াই তিনি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন।

 

 

এ ছাড়াও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) মো. রাসেল আহমেদসহ পরিদর্শক, এসআই, এএসআই, নায়েকসহ কনস্টেবল রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD