সংবাদ শিরোনাম:

ভোলায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:20:30 pm, Sunday, 21 June 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি॥ শনিবার গভীর রাত ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম প্রবীর মাঝি (৩৭) । এসময় তার সাথে থাকা ছোট ভাই সজিব মাঝি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। এ ঘটনার সাথে জড়িত আব্বাসউদ্দীন নামে একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিনের মতো ফার্মেসি ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকায় তার ঔষধের দোকান (দীপরাজ ফার্মেসি) বন্ধ করে সাথে ছোট ভাই সজিবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে।

কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে সাথে থাকা ৪ লক্ষ টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করে। এছাড়া সজিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার সাথে জড়িত চারজনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একজনকে স্থানীয়রা গণধোলাই দিলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : 03:20:30 pm, Sunday, 21 June 2020