সংবাদ শিরোনাম:

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত,দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:10:29 am, Sunday, 21 June 2020
  • 25 সংবাদটি দেখা হয়েছে

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত,দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত। তার সুস্থতা কামনা করে নড়াইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় জেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাশরাফি করোনায় আক্রান্ত খবর শোনার পর থেকে তার সুস্থতা কামনায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন এতিমখানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়।

পাশাপাশি মাশরাফির জন্য দোয়া কামনা করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে নড়াইল জেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার বাদ মাগরিব শহরের দুর্গাপুর মডেল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা রফিউদ্দিন।

এতে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিএম নজরুল ইসলাম, মাওলানা ইসহাক হিরা, মুয়াজ্জিন ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা।

এরপর স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বাদ এশা মাশরাফির গ্রামের বাড়ি মাইজপাড়া মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজসহ সংগঠনের সদস্যরা। মাশরাফির সুস্থতা কামনায় দোয়া করেন সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত,দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : 12:10:29 am, Sunday, 21 June 2020