সংবাদ শিরোনাম:

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামবে বিআরটিএ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:37:39 pm, Friday, 19 June 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা তারও বেশি সময় ধরে তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১ জুলাই থেকে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামবে বিআরটিএ।

শুক্রবার (১৯ জুন) সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সংস্থার অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। বিআরটিএ’র পরিচালক (ইঞ্জি.) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ হতে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা থাকা সত্ত্বেও বিআরটিএ’র ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল যাবৎ উল্লেখযোগ্য সংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি। এমতাবস্থায় এ সকল মোটরযানের মালিকগণকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব-স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে।

অন্যথায় ১ জুলাই ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযানসমূহকে ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে বাতিল করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামবে বিআরটিএ

প্রকাশের সময় : 11:37:39 pm, Friday, 19 June 2020