সংবাদ শিরোনাম:

সিটি করপোরেশনের চারটি ওয়ার্ডে আজ শুক্রবার রাত ১২টার পর থেকে লকডাউন শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:14:42 pm, Friday, 19 June 2020
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লা সিটি করপোরেশনের চারটি ওয়ার্ডে আজ শুক্রবার রাত ১২টার পর থেকে লকডাউন শুরু হচ্ছে। নগরীর ৩, ১০, ১২, ১৩ নম্বর ওয়ার্ডে এই লকডাউন চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে কুমিল্লা সিটি করপোরেশনের সবচেয়ে বেশি সংক্রমিত চারটি ওয়ার্ডকে লকডাউনের আওতায় আনা হয়েছে। চারটি ওয়ার্ডে প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে বিশেষ দল লকডাউন পালনে সাধারণ মানুষকে সহযোগিতা করবে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘লকডাউন ঘোষিত এলাকায় জনসাধারণের চলাচলের পাশাপাশি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধু জরুরি সেবার জন্য হাসপাতাল ও ফার্মেসি খোলা থাকবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে। প্রধান সড়ক ছাড়া লকডাউন এলাকায় সব ধরনের যোগাযোগ বন্ধ থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সিটি করপোরেশনের চারটি ওয়ার্ডে আজ শুক্রবার রাত ১২টার পর থেকে লকডাউন শুরু

প্রকাশের সময় : 03:14:42 pm, Friday, 19 June 2020