সংবাদ শিরোনাম:

আইসিইউতে সাহারা খাতুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:17:23 pm, Friday, 19 June 2020
  • 25 সংবাদটি দেখা হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি,( ছবি: সংগৃহীত )

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউতে নেয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান।

মুজিবুর রহমান জানান, এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিনগত রাতে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। ব্যক্তিগত সহকারী সাহারা খাতুনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়।পরে সেখান থেকে সরিয়ে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আইসিইউতে সাহারা খাতুন

প্রকাশের সময় : 02:17:23 pm, Friday, 19 June 2020