নগ্ন ছবি ও ভিডিও ফাঁসের হুমকি দিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগ্ন ছবি ও ভিডিও ফাঁসের হুমকি দিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ

নগ্ন ছবি ও ভিডিও ফাঁসের হুমকি দিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগ্ন ছবি ও ভিডিও ফাঁসের হুমকি দিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আসামিরা হলেন- ওই উপজেলার শালমারা গ্রামের সিরাজুল ইসলাম ফকিরের ছেলে আকুল ফকির, আশরাফ আলীর ছেলে রুবেল মিয়া, নাবুল মিয়ার ছেলে লাদেন মিয়া।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি অনৈতিক প্রস্তাব দিতেন আকুল ফকির। প্রস্তাবে রাজি না হওয়ায় চার মাস আগে রুবেল ও লাদেনের সহায়তায় তাকে নিজের হ্যাচারিতে নিয়ে নগ্ন করে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য ওই ছাত্রীকে চাপ দিতে থাকেন। রাজি না হলে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।

ওসি (তদন্ত) আফজাল আরো জানান, ১ মার্চ সকালে মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলার কথা বলে ওই ছাত্রীকে ফের হ্যাচারিতে ডেকে নিয়ে যান আকুল ফকির। পরে তাকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর আকুল, রুবেল, লাদেনসহ অজ্ঞাত আরো দুইজনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীর ভাই। মামলার তদন্তভার গাইবান্ধা পিবিআইকে দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD